News Flash

  • Home
  • খেলা
  • শেষ ম্যাচে ধর্মনগর কাছে হারলেও রান রেট এর নিরিখে সেমিতে লংতরাই ভ্যালি
Image

শেষ ম্যাচে ধর্মনগর কাছে হারলেও রান রেট এর নিরিখে সেমিতে লংতরাই ভ্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। এলটিভি-ই সেমিফাইনালে পৌঁছুলো। গ্রুপ লীগের শেষ ম্যাচে পরাজিত হলেও রান রেটের নিরিখে গন্ডাছড়াকে টপকে লংতরাইভ্যালি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। চার ম্যাচের শেষে দু দলের পয়েন্ট ১২ করে হলেও রান রেটে লংতরাইভ্যালির রান রেট ১.২২৩। অপরদিকে গন্ডছড়ার রান রেট ১.১৩৪। স্বাভাবিক কারণে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে লংতরাইভ্যালি। আজ, সোমবার ধর্মনগর থামিয়ে দিয়েছে লংতরাইভ্যালির বিজয় রথ। টানা তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচের মাথায় হারতে হয়েছে ধর্মনগরের কাছে ৮২ রানের ব্যবধানে। ধর্মনগর পেয়েছে গ্রুপে তৃতীয় স্থান। খেলা ছিল কৈলাশহরের আর কে এম স্টেডিয়ামে। ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুবিধা পেয়ে ধর্মনগর ৩৯.১ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহন মজুমদারের ৪৯ এবং ভার্গব দত্ত রায়ের ৪৭ রান উল্লেখযোগ্য। এছাড়া, অতিরিক্ত ৫৪ রান ও তাদের অনেকটা সাহায্য হয়েছে। লংতরাইভ্যালির অভিজিৎ দেব ৩৭ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া তুজিম দেওয়ান ও  তন্ময় চন্দ দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এলটিভি ৩১.১ ওভার খেলে ১৭০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুজিত ঋষি দাস সর্বাধিক ৫৪ রান  পায়। এছাড়া তন্ময় চন্দের ২৯ রান উল্লেখযোগ্য। ধর্মনগরের অভয় চক্রবর্তী ৪৮ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, প্রাঞ্জল গোস্বামী পেয়েছে চারটি উইকেট ২৯ রানের বিনিময়ে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top