News Flash

  • Home
  • খেলা
  • নিয়ম রক্ষার ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন কমলপুরের
Image

নিয়ম রক্ষার ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন কমলপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে একটি ম্যাচও জেতা হলো না কাঞ্চনপুরের। অপরদিকে নিয়ম রক্ষার ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে কমলপুর, ১১১ রানের ব্যবধানে কাঞ্চনপুরকে হারিয়ে। আগামী মরশুমে ভালো খেলার প্রত্যাশা রেখে জয় দিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটাই পেয়েছে কমলপুর। খেলা ছিল কৈলাশহরের আরকেআই স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে কমলপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৭.৫ ওভার খেলে ১৮৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রুবেল আহমেদের ৪৩ রান এবং অভ্রজিত দাসের ২৬ রানের পাশাপাশি সঞ্জয় শীলের ২৩ রান উল্লেখযোগ্য। কাঞ্চনপুরের নয়ন মনি ভট্টাচার্য ৩০ রানে চারটি উইকেট পেয়েছিল। অমরজিৎ চাকমা পেয়েছে তিনটি উইকেট সাত রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুরের ইনিংস শেষ হয় ৭৬ রানে। ওপেনার নয়ন মনি ভট্টাচার্য সর্বাধিক ১৪ রান পায়। কমলপুরের তন্ময় দাস ও অভ্রজিত দাস তিনটি করে উইকেট পেয়েছে। রুবেল আহমেদও পেয়েছে দুইটি উইকেট। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে রুবেল পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top