News Flash

  • Home
  • খেলা
  • অঙ্গদের বিধ্বংসী বোলিংয়ে দুর্দান্ত জয় পেয়ে সদর-এ শেষচারে
Image

অঙ্গদের বিধ্বংসী বোলিংয়ে দুর্দান্ত জয় পেয়ে সদর-এ শেষচারে

সদর ‘‌এ’-‌২৪৫/১০(৪৪.১)

খোয়াই-‌১৪৪/১০(৩৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।সেমিফাইনালে সদর ‘‌এ’। গ্রুপ লিগের সবকটি ম্যাচে জয়লাভ করে শেষ চারের ছাড়পত্র পেয়ে গেলেন শুভ্র পালের ছেলেরা। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। সোমবার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘‌এ’ ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করে খোয়াই মহকুমাকে। ‌‌মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘‌এ’ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৪৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান করে। দলের পক্ষে গৌরব রাজ সাহা ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫, অয়ন রায় ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অতনু রায় ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,অর্কজিৎ সাহা ২০ বল খেলে ৬ টি  বাউন্ডারির সাহায্যে ২৯, অনিক দাস ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং আকাশ সরকার ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে।দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। খোয়াই এর পক্ষে পাপন আচার্য (‌২/‌৩৩), বিশাল নম:‌ দাস (‌২/‌৪৩) এবং রাজদীপ ঘোষ (‌২/‌৪৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে অগ্রত শীলের (‌৫/‌২৫) দুরন্ত বোলিংয়ে ১৪৪ রানে গুটিয়ে যায় খোয়াই মহকুমা। দলের পক্ষে শুভদীপ পাল ৭৩ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ৫২ এবং শুভজিৎ পাল ৬৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। সদর ‘‌এ’-‌র পক্ষে অগ্রত ছাড়া অয়ন রায় (‌২/‌১০) এবং রাহুল দেবনাথ (‌২/‌২৭) সফল বোলার।‌‌‌

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top