News Flash

  • Home
  • খেলা
  • নিয়ম রক্ষার শেষ ম্যাচে ১ম জয়ের স্বাদ উদয়পুরে
Image

নিয়ম রক্ষার শেষ ম্যাচে ১ম জয়ের স্বাদ উদয়পুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।অবশেষে ধরা দিলো জয়। জয় দিয়েই আসর শেষ করলো উদয়পুর মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে সোমবার উদয়পুর মহকুমা ৬ রানে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উদয়পুর মহকুমা মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষান দাস ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং শুভম দেবনাথ ৬৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। সাব্রুমের পক্ষে প্রসেনজিৎ দেবনাথ (‌৪/‌৮) এবং ইমন ত্রিপুরা (‌৩/‌১৫) সফল বোলার। জবাবে কেলতে নেমে আফতাব চৌধুরির (‌৪/‌১১) বিধ্বংসী বোলিংয়ে ৮১ রানে গুটিয়ে যায় সাব্রুম মহকুমা।দলের পক্ষে প্রীতম দাস ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। উদয়পুরের আফতাব ছাড়া সুপ্রতীম দেবনাথ (‌৩/‌১৬) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top