News Flash

  • Home
  • খেলা
  • শেষ ম্যাচে অমরপুরকে হারিয়ে সান্তনার জয় কৈলাশহরের
Image

শেষ ম্যাচে অমরপুরকে হারিয়ে সান্তনার জয় কৈলাশহরের

কৈলাসহর-‌১১৫/১০(২২.১)

অমরপুর-‌৪০/১০(১৫.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতল, ১৭ এপ্রিল।।রেজাওল ইসলামের বিধ্বংসী বোলিং। আর এতেই কুপোকাৎ অমরপুর মহকুমা। কৈলাসহর মবহকুমাকে অল্প রানে আটকে দিয়েও শেষ করক্ষা হলো না। কৈলাসহর জয়লাভ করে ৭৫ রানে। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহরের ১১৫ রানের জবাবে অমরপুর মহকুমা মাত্র ৪০ রান করতে সক্ষম হয়। দলনায়ক সুব্রত চক্রবর্তীর বিধ্বংসী বোলিং। আর তাতেই অল্প রানে গুটিয়ে গেলো কৈলাসহর মহকুমা। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কৈলাসহর মহকুমা ২২.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে স্বাগত চন্দ ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,রাজন সিনহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সুহেল আহমেদ ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। অমরপুরের পক্ষে সুব্রত চক্রবর্তী (‌৫/‌৩২),নিলয় দত্ত (‌২/‌৮) এবং বিশাল শীল (‌২/‌১৭) সফল বোলার। ‌‌‌‌জবাবে খেলতে নেমে রেজাওল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৪০ রানে গুটিয়ে যায় অমরপুর মহকুমা। দলের পক্ষে রাজদীপ সাহা (‌১২) একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। কৈলাসহরের পক্ষে  রেজাওল ইসলাম (‌৪/‌৭), মাহাসাইন হুসেন (‌৩/‌৮) এবং সুহন মিঁয়া সূর্য (‌২/‌১২) সফল বোলার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top