News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে ভবনস্ ত্রিপুরাকে হারিয়ে বড়দোয়ালী পেলো ৩য় স্থান
Image

গার্লস ক্রিকেটে ভবনস্ ত্রিপুরাকে হারিয়ে বড়দোয়ালী পেলো ৩য় স্থান

বড়দোয়ালি-‌১২২/‌৪(২০)

ভবনস্ ত্রিপুরা-‌১০৬/‌৫(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।.নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো বড়দোয়ালি স্কুল। ১৬ রানে পরাজিত করলো ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল ১২২ রান করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে। দলের পক্ষে অবান্তিকা ভৌমিক ২৩ এবং শায়ন্তিকা নম:‌ দাস ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৬৫ রান। জবাবে খেলতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৫৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে পূর্বা চৌধুরি ২১ রান করে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top