News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলা নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে তিন দিনব্যাপী বৈশাখী মেলা
Image

বাংলা নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে তিন দিনব্যাপী বৈশাখী মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ বাংলা নববর্ষ উপলক্ষে আমতলী কুড়িপুকুর শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে  তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে পুন্যার্থীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷ অনেক বছর ধরে ডুকলী আর ডি ব্লকের অন্তর্গত আমতলী কুড়িপুকুর শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে মিলনমেলার অনুষ্ঠিত হয়ে আসছে৷ এই মেলায় স্থানীয় আমতলী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা অংশগ্রহণ করে থাকে৷ যদিও কুঁড়ি পুকুরের এই মেলাটি এত বছর শুধু পহেলা বৈশাখের দিন অনুষ্ঠিত হতো৷ কিন্তু মেলা কমিটি ব্যবসায়ীদের স্বার্থে এবং পূর্ণার্থীদের আনন্দের স্বার্থে এই মেলাটি একদিনের পরিবর্তে তিন দিন করেছে৷ মেলার প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখের দিন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শুভ উদ্বোধন করেন৷ মেলার প্রথম দিন দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের ভিড় ছিল উপচে পড়া৷  মেলার দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম হয়নি৷ রবিবার ছিল এই মেলার দ্বিতীয় দিন৷  দ্বিতীয় দিনের বিকেল থেকেই মেলায় পূর্ণার্থীদের জনঢল লক্ষ্য করা গেছে৷  সোমবার এই কুড়ি পুকুর মেলার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন৷ মেলায় আসা  দোকানদার থেকে শুরু করে মেলা কমিটির ধারণা শেষ দিনেও এই মেলায় পুন্যার্থীদের ভিড় থাকবে লক্ষণীয়৷ মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেলার প্রথম দিন থেকেই আমতলীর থানার পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ তবে দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top