News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের বিধায়ককে সংবর্ধনা দিল নির্মাণ শ্রমিক ইউনিয়ন
Image

বিশালগড়ের বিধায়ককে সংবর্ধনা দিল নির্মাণ শ্রমিক ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিশালগড় মহকুমা  কমিটির পক্ষ থেকে বিধায়কগণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷  ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয় বিশালগড় মহকুমা পক্ষ থেকে দুই বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নারী মঙ্গল  সি আর সি হলে৷সোমবার সকাল দশটায় শুরু হয় এই সংবর্ধনা অনুষ্ঠান৷  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব ও কমলা সাগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অন্তরা সরকার দেব৷ তাছাড়া এই  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা সম্পাদক সুবল সাহা৷ উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা জেলা ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্র দেবনাথ ও সজল কুমার দে, ত্রিপুরা রাজ্য কর্মচারী শ্রমিক সংঘ বিশালগড় মহকুমা কমিটির প্রেসিডেন্ট সুজিত ভৌমিক, বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর রতন দেব৷  অনুষ্ঠানে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে  বিধায়কগণকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় মজদুর সংঘ ও ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার মহান ব্যক্তিত্বদের পুষ্পস্তবক দিয়ে এবং প্রদীপ  প্রজ্জলনের মাধ্যমে শুভ সূচনা করেন নেতৃত্বরা৷ উক্ত অনুষ্ঠানে ভারতীয় মজদুর সংঘের   চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিকদের বিভিন্ন  বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব৷ বিধায়ক সুশান্ত দেব জানান ২০২৩ বিধানসভা নির্বাচনের পূর্বে বিশাল মন্ডল কার্যালয়ের সামনে চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিক ইউনিয়নদের নিয়ে যে সভা করা হয়েছিল এবং উক্ত সভায় যে সমস্ত প্রতিশ্রুতি চুক্তিবদ্ধ ও নির্মাণ   শ্রমিকদের দেওয়া হয়েছে তা প্রত্যেকটি ধাপে ধাপে পালন করা হবে৷পাশাপাশি প্রত্যেককে তাদের যুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিক কার্ডগুলো রিনিউ করে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে৷  পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া এবং বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় গড়ে তোলার জন্য চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিকদের সহযোগিতা কামনা করছেন বিধায়ক৷ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক সুবল সাহা৷ বিশালগড় নারীমঙ্গল সিআরসি হল ঘরে আয়োজিত চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সমস্ত চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top