News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শপথ নিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি
Image

শপথ নিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা উচ্চ আদালতের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিলেন বিচারপতি অপরেশ কুমার সিং। সকাল সাড়ে এগারটায় রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।
বিচারপতি অপরেশ কুমার সিং ঝাড়খন্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ত্রিপুরা হাইকোর্টের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আইন মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসন, আরক্ষা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকগণ এবং উচ্চ আদালতের বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top