News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেহাল বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ দফতরের কর্মীদের তালাবন্দী করলেন এলাকাবাসী
Image

বেহাল বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ দফতরের কর্মীদের তালাবন্দী করলেন এলাকাবাসী

শান্তিরবাজার, ১৭ এপ্রিল (হি. স.) : বেহাল বিদ্যুৎ পরিষেবায় অতিষ্ঠ হয়ে দফতরের কর্মীদের তালাবন্দী করে রাখেন স্থানীয় মানুষ। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় পূর্ব চড়কবাই পঞ্চায়েতের অধীনে নাথ পাড়ার বাসিন্দারা বিদ্যুৎ দফতরের কর্মীরা আজ বিল সংগ্রহে আসলে তাঁদের পঞ্চায়েত কার্যালয়ে তালাবন্দী করে রাখেন। দীর্ঘক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কার্যালয়ের আধিকারিকরা বুঝিয়ে বিদ্যুৎ কর্মীদের মুক্ত করেন।
প্রচন্ড দাবদহে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এরই মধ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবায় সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছেন। প্রতি নিয়ত লো ভোল্টেজের কারণে বৈদ্যুতিন পাখা কিংবা জলের মোটর চালাতে তাঁরা ভীষণ সমস্যার সম্মুখিন হচ্ছেন। স্থানীয় মানুষের অভিযোগ, সামগ্রিক বিষয় বিদ্যুৎ দফতরে একাধিকবার জানানো হয়েছে। দফতরের ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বারবার অনুরোধ জানানো সত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে বিদ্যুৎ দফতরের কর্মীদের তালাবন্দী করা হয়েছে। তাঁদের হুশিয়ারি, বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক না হলে আরও বড় ধরণের পদক্ষেপ নেবে স্থানীয় মানুষ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top