News Flash

  • Home
  • খেলা
  • আউট হয়ে মাঠে বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন নাইট অধিনায়ক
Image

আউট হয়ে মাঠে বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন নাইট অধিনায়ক

মুম্বই, ১৬ এপ্রিল(হি.স.): নিতিশ রানাকে মাঠে এমনভাবে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়নি। যেটা দেখা গেল আজ মুম্বাইয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর একেবারে অন্য মেজাজে দেখা গেল কেকেআর অধিনায়ককে। ব্যাট-বলের লড়াইয়ের বদলে ২২ গজেই মুম্বইয়ের বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন রানা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ক্লিপিংস।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন নারায়ণ জগদীশান। গুরবাজ আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন কেকেআর অধিনায়ক রানা। আগের ম্যাচে অর্ধশতরান হাকালেও আজ তিনি ছন্দে ছিলেন না। ১০ বলে ৫ রানের মাথায় হৃত্বিক শকিনের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। ক্রিজ ছেড়ে বেরনোর সময় মুম্বইয়ের অফস্পিনার কিছু একটা বলেন রানাকে। ঠিক সেই মুহূর্তেই এগিয়ে এসে রানাও কিছু বলতে শুরু করেন। এরপর দু-চার কথা কাটাকাটিও হয় তাঁদের মধ্যে। তবে দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব ও পীযূশ চাওলা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top