News Flash

  • Home
  • দেশ
  • আইপিএলে অভিষেক সচিন-পুত্রের
Image

আইপিএলে অভিষেক সচিন-পুত্রের

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.): আজ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন টেন্ডুলকারের আইপিএলে অভিষেক হল। যদিও সচিন চান না, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই অধিনায়ক সূর্য কুমার অর্জুনের হাতে বল তুলে দিলেন। নজর কেড়ে নিলেন বাঁহাতি এই পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।

সকালে টিম লিস্ট অর্জুনের নাম সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত সচিন-পুত্র অর্জুনকে নিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে থাকতে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন… অর্জুন… একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব

সচিন… সচিন গর্জনে স্টেডিয়াম উত্তাল করত। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে সেই উচ্ছ্বাসের ছবি।
সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু মুম্বইয়ে ক্রিকেটার সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। সুব্রত এর হাত ধরে অর্জুন এখন রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। সকলে অপেক্ষায় ছিলেন, অর্জুনের আইপিএল অভিষেক কবে হয় দেখার জন্য। অবশেশে প্রতীক্ষার অবসান হল রবিবার।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top