News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে অবিলম্বেই মাতুয়া ধর্ম মহাসংঘ ভবন গড়ে তোলা হবে
Image

রাজ্যে অবিলম্বেই মাতুয়া ধর্ম মহাসংঘ ভবন গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরা রাজ্য মতুয়াধর্ম মহাসংঘ উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়৷
রাজ্যে সাড়ে চার লক্ষ মানুষ রয়েছে মতুয়া সম্প্রদায়ের৷ তাদের একত্রিত করার জন্য গত ১১ এপ্রিল রাজ্যে আসেন মতুয়াধর্ম মহাসংঘের কেন্দ্রীয় নেতৃত্ব৷ নলছড়, ডাববাড়ি, আশারামবাড়ি, আমবাসা সহ বিভিন্ন জায়গায় যান তারা৷ বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকারের সঙ্গেও দেখা করেন৷ শিক্ষা আন্দোলনের বিকাশের জন্য তাদের রাজ্য সফর বলে জানান কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ছিলেন আচার্য পুলক গোঁসাই , তপন দাস  সহ অন্যান্যরা৷ একই সঙ্গে একটি ফাউন্ডেশন গড়া হয়েছে৷ এই ফাউন্ডেশন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে তাদের প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে বলে জানান মতুয়াধর্ম মহাসংঘের পক্ষে তপন দাস ৷ রাজ্যে অবিলম্বেই মাতুয়া ধর্ম মহাসংঘ ভবন গড়ে তুলবে বলেও জানিয়েছেন তারা৷ এজন্য প্রয়োজনীয় জমি দান করেছেন এক সজ্জন ব্যক্তি৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top