News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরির দাবীতে ফের বিক্ষোভ জেআরবিটি পরীক্ষার্থীদের
Image

চাকরির দাবীতে ফের বিক্ষোভ জেআরবিটি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ জে আর বি টি পরীক্ষায়  উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের দাবিতে রবিবার আগরতলা সিটি সেন্টারে সামনে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেন চাকুরী প্রার্থীরা৷ অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে  বাধ্য হবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন৷ উল্লেখ্য
সমস্ত প্রক্রিয়া শেষ করে জুন-জুলাইয়ের মধ্যে দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবি জানালেন জে আর বি টি পরীক্ষায় উত্তীর্ণরা৷সরকারি বিভিন্ন দপ্তরে গ্রুপ- সি, গ্রুপ- ডি পদে লোক নিয়োগের জন্য ২০২১ সালের আগস্ট মাসে পরীক্ষা নেওয়া হয়৷ লক্ষাধিক পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিল৷  অভিযোগ, পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ নিয়ে বহু তালবাহানা হয়৷ আদালতে মামলাও হয়৷ অবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাসে ফল প্রকাশ করে কর্তৃপক্ষ৷ এর পরেই শুরু হয়েছে  উত্তীর্ণদের ইন্টার্ভিউ৷ কিন্তু বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়৷ ইতিমধ্যে নির্বাচন শেষে ফল প্রকাশ হয়ে গেছে দেড় মাস৷ অভিযোগ ,এখনও নতুন করে প্রক্রিয়া শুরু হয়নি৷ এই অবস্থায় প্রক্রিয়া শুরু করে নিয়োগ শেষ করার দাবিতে ফের আন্দোলনে নামলেন জে আর বি টি পরীক্ষায় উত্তীর্ণদের একাংশ৷ রবিবার তারা আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top