News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুনের লক্ষ্যে মদের বোতল ভেঙ্গে গৃহবধূর পেটে ঢুকিয়ে দিল স্বামী
Image

খুনের লক্ষ্যে মদের বোতল ভেঙ্গে গৃহবধূর পেটে ঢুকিয়ে দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ মনুভ্যালি চা বাগান এলাকায় এক গৃহবধূকে মদের বোতল ভেঙ্গে পেটের মধ্যে ঢুকিয়ে প্রাণে মারার চেষ্টা গৃহবধূর স্বামী এবং স্বামীর বোনের জামাইয়ের৷ জানা যায়, নকুল বাউরী প্রায় সময়ই আকন্ঠ মধ্যপান করে এসে তার স্ত্রী পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারধোর করত৷ অভিযোগ ,শনিবার রাতে নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারধোর করে৷ কোন এক সময় নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে মদের বোতল ভেঙ্গে  পূর্ণিমা বাউরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়৷ এতে গুরুতর ভাবে আহত হয় পূর্ণিমা বাউরি৷ পূর্ণিমা বাউরির চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমায়৷ খবর পাঠানো হয় কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত পূর্ণিমা বাউরিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷  বর্তমানে পূর্ণিমা বাউরী সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে কৈলাশহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক৷ তাদেরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ গৃহবধূকে হত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা৷ এদিকে আক্রান্ত গৃহবধূ বর্তমানে কৈলাশহর জেলা হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top