News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জামাইকে ডেকে নিয়ে মারধর করে মুখে বিষ ঢেলে দিল শ্বশুরবাড়ির লোকজন
Image

জামাইকে ডেকে নিয়ে মারধর করে মুখে বিষ ঢেলে দিল শ্বশুরবাড়ির লোকজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের জামাইকে মেরে ফেলার চেষ্টা ঘটনা ইয়াজিখাউরা এলাকায়৷ সংবাদে প্রকাশ বিগত কয়েক বছর পূর্বে ধলাই জেলার ময়নামা বাঙালিপাড়া এলাকার বাসিন্দা ফজলু হক কৈলাশহর ইয়াজিখাউরা এলাকার বাসিন্দা মোবারক আলীর মেয়ের সাথে বিয়ে হয়৷ বিয়ের পর ওদের সংসারে কোন ঝামেলা ছিল না৷ বিগত চার মাস পূর্বে ফজলু হকের শ্বশুর বাড়ির লোকেরা উনার স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে আসেন৷ কিন্তু কোন এক অজ্ঞাত কারণে উনার স্ত্রীকে আর বাড়ি পাঠায়নি৷ অভিযোগ গত দোষরা এপ্রিল ফজলু হকের শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে ফজলু হককে আসতে বলে এবং তার স্ত্রীকে নিয়ে যেতে বলে৷ ফজলু হক যথারীতি আসার পর ঘটে বিপত্তি৷ অভিযোগ ফজলু হককে তার শ্বশুরবাড়ির লোকেরা বেধড়ক মারপিট চালায়৷ এমনকি ফজলু হকের ১৫ বছরের ছেলেও ফজলু হককে মারধর করে বলে অভিযোগ৷ এমনকি ফজলু হকের মুখের মধ্যে বিষ ঢেলে দেয়৷ এরপর স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরকে জানালে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায৷ এরপর উনি সুস্থ হয়ে নিজ বাড়ি অর্থাৎ ধলাই জেলার ময়নামা বাঙালিপাড়ায় চলে যান৷ উক্ত বিষয় নিয়ে আজ কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন৷ ফজলু হক তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে পাশাপাশি ন্যায্য বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top