News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেট : সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে সদর-এ, শান্তিরবাজার ও এলটিভি
Image

রাজ্য ক্রিকেট : সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে সদর-এ, শান্তিরবাজার ও এলটিভি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। সদর-বি দল ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। অনূর্ধ্ব-১৩ রাজ্য চ্যাম্পিয়ন সদর-বি দল এবার অনূর্ধ্ব-১৫ রাজ্য আসরেও নিজেরা সাফল্যের দাবিদার করে তুলেছে। সেমিফাইনালে খেলার লক্ষ্যে আরও যে তিন দল মুখিয়ে আছে তারা হলো: সদর-এ, শান্তিরবাজার এবং লংতরাইভ্যালি। তবে ক্ষীণ আশা জিইয়ে রেখেছে খোয়াই, সোনামুড়া এবং গন্ডাছড়া। যদিও এ বিষয়ে পুরোটা নির্ভর করছে আগামীকাল টুর্নামেন্টের গ্রুপ লিগ পর্যায়ের শেষ দিনের সাতটি ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি খেলার ফলাফলের উপর। আগামীকালও অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে খোয়াইয়ের বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে তেলিয়ামুড়া খেলবে মোহনপুরের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে সাব্রুম ও উদয়পুর পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, বিলোনিয়ার বিপক্ষে। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে কৈলাশহর ও অমরপুর পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের আরকেএম মাঠে ধর্মনগর খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে। তাছাড়া, আর কে আই মাঠে কাঞ্চনপুর খেলবে কমলপুরের বিরুদ্ধে। উল্লেখ্য, ইতোমধ্যে ১৯ টি মহকুমা দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচের শেষে গ্রুপ-সি থেকে সদর-বি প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছুলো। গ্রুপ-এ থেকে সদর-এ, গ্রুপ-বি থেকে শান্তিরবাজার এবং গ্রুপ-ডি থেকে লংতরাইভ্যালি এগিয়ে রয়েছে। বলা বাহুল্য, টুর্নামেন্টের শেষ খেলা হয়েছিল ১৩ এপ্রিল বৃহস্পতিবার। তিন দিন বিরতি পেলেও জুনিয়র ক্রিকেটাররা কিন্তু বিশ্রামে কাটায়নি। নিজ নিজ মাঠে প্রয়োজনীয় অনুশীলন করে আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্র্যাকটিস করে নিয়েছে। একদিকে ভালো খেলা, অপরদিকে স্পটারদের নজর কাড়া-ই হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উদীয়মান ক্রিকেটারদের আরেকটা বিশেষ লক্ষ্য।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top