ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অন্যান্য বারের মতো এবারও ভিশন মডেল গ্রামের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জিরানীয়াস্থিত ভগবান কোবরা পাড়া এস.বি স্কুল মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছোটদের সোজা দৌড়, বিস্কুট দৌড়, বস্তা বেঁধে দৌড়, মেয়েদের মুক্তা কুড়ানো দৌড়, লং জাম্প, স্কিপিং; বড়দের ১৬০০ মিটার দৌড়, পুরুষদের দড়ি টানাটানি, মহিলাদের মিউজিক্যাল বল ইত্যাদি প্রতিযোগিতা ঘিরে দিনভর বেশ উৎসাহ ও আনন্দে আমেজ তৈরি হয়েছিল। শুরুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিরানীয়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেট মিতালী দেবনাথ, বাপি সাহা, ভিশন মডেল গ্রাম-এর সদস্য বিক্রম দাস এবং নগর পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবছর এই ক্রীড়ানুষ্ঠান জারি রাখার আশা ব্যক্ত করেন।

ভগবান কোবরা পাড়া স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















