News Flash

  • Home
  • দেশ
  • দীর্ঘ তল্লাশির পর তোর্সা থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ বি.টেক ছাত্রের দেহ
Image

দীর্ঘ তল্লাশির পর তোর্সা থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ বি.টেক ছাত্রের দেহ

ডুয়ার্স, ১৬ এপ্রিল (হি.স.) : নববর্ষের দিন বন্ধুদের সঙ্গে তোর্সা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সম্রাট ঘোষ (১৯) । দীর্ঘ তল্লাশির পর অবশেষে তোর্সা নদী থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিটেক প্রথম বর্ষের ছাত্রের দেহ। রবিবার সকালের ফের তল্লাশির পর তোর্সা নদী থেকে উদ্ধার হয় সম্রাট ঘোষের দেহ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার তোর্সা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন সম্রাট। কিছুক্ষণ পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুদের দাবি, স্নান করতে নেমেই তলিয়ে যায় সম্রাট। তাঁর সঙ্গে আরও তিন জনও তলিয়ে গিয়েছিলেন বলে খবর। শনিবার ৩ ছাত্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না সম্রাটের। শনিবার স্থানীয় বাসিন্দারা খোঁজ করেন, ডুবুরি নামিয়েও চলে তল্লাশি। দীর্ঘক্ষণ খোঁজার পরও ব্যর্থ হন উদ্ধারকারীরা। সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধারকার্য বন্ধ করে দেন তাঁরা। রবিবার সকাল থেকেই ফের শুরু হয় তোর্সা নদীতে তল্লাশি । স্পিড বোর্ড নামিয়ে শেষে উদ্ধার হয় সম্রাটের দেহ।

গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন সম্রাটের মামা সঞ্জিত গোঁপ। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললে, তাঁরা কিছু বলতে চাননি।” তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বললেন, পায়ে কি শিকল বেঁধে রাখব ওদের? এই কথাটা অত্যন্ত আপত্তিকর। তবে ডিন তাঁর অধঃস্তন কর্মীদের বলেছেন পরিকাঠামো ঠিকঠাক দেখার জন্য।” বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top