News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে দুষ্কৃতী খুনে ‘হতবাক’ মুখ্যমন্ত্রী‌, টুইটে সরব মমতা
Image

উত্তরপ্রদেশে দুষ্কৃতী খুনে ‘হতবাক’ মুখ্যমন্ত্রী‌, টুইটে সরব মমতা

কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.) : পুলিশের ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের হাতে খুন উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ। এই খুনের ঘটনায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনের সামনে এভাবে বিচারাধীন বন্দিকে গুলি করে ঝাঁঝরা করার ঘটনায় তিনি হতবাক এবং যোগীরাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বলে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লেখেন, ‘উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক। এটা লজ্জাজনক, পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতেই এভাবে অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে বেআইনি কাজের কোনও স্থান নেই।’‌

প্রসঙ্গত, শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় খুন, অপহরণ সহ ১০০টিরও বেশি মামলায় অভিযুক্ত আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী ও এক সাংবাদিক। লবলেশ তিওয়ারি, সানি, অরুণ মৌর্য নামে তিন আততায়ীকে অস্ত্র–সহ গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকের ছদ্মবেশে তারা এসেছিল বলে খবর। এই হত্যাকাণ্ডের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবারই রাতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। বিচার বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্যদের একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য়দিকে, আতিক আহমেদের হত্যাকাণ্ডের পরই থমথমে পরিবেশ গোটা উত্তর প্রদেশ জুড়ে। কোনওভাবে অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য় রাজ্যের ৭৫টি জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top