News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন মুখ্যমন্ত্রী যোগীর, আজ সমস্ত অনুষ্ঠান স্থগিত
Image

শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন মুখ্যমন্ত্রী যোগীর, আজ সমস্ত অনুষ্ঠান স্থগিত

লখনউ, ১৬ এপ্রিল(হি.স.) : শনিবার রাতে প্রয়াগরাজে কুখ্যাত মাফিয়া আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে গুলি করে হত্যা করার পরে উত্তরপ্রদেশ সরকার রবিবার ৭৫ জেলায় নিষেধাজ্ঞামূলক আদেশ (১৪৪ ধারা) জারি করেছে। রাজ্যের সংবেদনশীল শহরগুলিতে পুলিশ কড়া নজর রাখছে। নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এদিকে জনগণকে গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঘটনার তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। আজ সকালে প্রয়াগরাজে ফ্ল্যাগমার্চ করেছে পুলিশ। মাউ, মথুরা, কানপুর, অযোধ্যা, বান্দা এবং লখনউতে পুলিশ রাতে বেশ কয়েকবার ফ্ল্যাগ মার্চ করেছে। মুখ্যমন্ত্রী যোগী আজ তাঁর সমস্ত অনুষ্ঠান স্থগিত করেছেন। তিনি প্রতিনিয়ত রাজ্যের আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করছেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশের বিশেষ মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আতিক-আশরাফ হত্যা মামলার তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনজনকেই প্রয়াগরাজে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক, পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top