News Flash

Image

ধুবড়ির তামারহাটে কুড়ি লক্ষ টাকার শাল কাঠ বাজেয়াপ্ত


ধুবড়ি (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা বন আধিকারিক ড. প্রিয়শা শইকিয়ার নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের শাল কাঠগুলি।

পর্বতঝরা বনাঞ্চল থেকে শাল গাছ কেটে একটি দুষ্ট চক্র তামারহাট বরজান এবং উজানপেটলা প্রথম খণ্ড এলাকায় মজুত করে রেখেছিল। গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে আসলে অভিযানে নামেন জেলা বন আধিকারিক ড. প্রিয়শা শইকিয়ার নেতৃত্বে তাঁর দল।

অন্যদিকে স্থানীয় একটি কাঠের আসবাবপত্রের দোকানেও অভিযান চালিয়ে মেশিন সহ বিপুল পরিমাণের কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ, কাঠ মাফিয়ারা পর্বতঝরা বনাঞ্চল থেকে শাল গাছ কেটে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে পাচার করে আসছে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top