News Flash

Image

করিমগঞ্জের সাদারাশিতে রাস্তার নিৰ্মাণকাজের শিল্যান্যাস বিধায়কের


করিমগঞ্জ (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : বাংলা নববর্ষের দিন নিজের ছেলেকে সঙ্গে নিয়ে উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রাম পঞ্চায়েতের সন্দলপুরে রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

প্রথমবারের মতো উত্তর করিমগঞ্জের সন্দলপুর গ্রামের রাস্তার কাজের শিলান্যাস করায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর সন্দলপুর এলাকার জনগণ।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা গ্রাম সন্দলপুর, তিলাইয়া। রাস্তার বেহাল দশার জন্য সংশ্লিষ্ট এলাকার জনগণ সীমান্তের ইঅ্যান্ডডি বাঁধ দিয়ে চলাচল করেন। এতে বিভিন্ন সময় লাঞ্ছনার শিকার হতে হয় এলাকাবাসীকে। এবার রাস্তার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সন্দলপুরের মানুষ।

সন্দলপুর ইঅ্যান্ডডি বাঁধ থেকে পেড়ুয়া হয়ে তিলাইয়া সংলগ্ন রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৬২ লক্ষ ৮৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রী পকি পথ প্রকল্প থেকে এই অর্থ বরাদ্দ করিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাজের বরাত পেয়েছেন ঠিকাদার রত্নদীপ দাস পুরকায়স্থ। ৮০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ হবে কংক্রিট প্যাভার ব্লক দিয়ে। কাজের ফলক উন্মোচন করে নির্মাণ কাজ সুষ্ঠুভাবে পরিচালিত করতে এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। এদিকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীর পক্ষে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তুতিউর রহমান ও সাদ উদ্দিন।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top