News Flash

Image

নতুন বছরে দুর্ঘটনায় গুরুতর দুই


শান্তিরবাজার, ১৫ এপ্রিল (হি. স.) : নতুন বছরে যান দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় হটাৎ বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, আজ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট নাগাদ টিআর০৩কে৮৯৭৯ নম্বরের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে, উদয়পুর ২ নং ফুলকুমারীর বাসিন্দা সুমন দাস(২৫) ও সঞ্জয় দাস(২৩) গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে তাঁদের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।
শান্তিরবাজার থানার এএসআই হরিলাল দাস জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাইক উদ্ধার করে মনপাথর ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের জি বি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top