News Flash

  • Home
  • খেলা
  • লক্ষণের হাত ধরে মৌচাককে হারিয়ে মূলপর্বের আশা জিইয়ে চলমানের
Image

লক্ষণের হাত ধরে মৌচাককে হারিয়ে মূলপর্বের আশা জিইয়ে চলমানের

চলমান সঙ্ঘ-‌১৯০/‌৬

মৌচাক-‌১৩০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।।দলনায়ক লক্ষ্মণ পালের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো চলমান সঙ্ঘ। ৬০ রানে পরাজিত করলো মৌচাক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে ৭৯ রান করার পর বল হাতে ২ উইকেট তুলে নিয়ে চলমান সঙ্ঘকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন লক্ষ্মণ। এই জয়ের সুবাদে চলমান সংঘ মূল পর্বে খেলার আশা দিয়ে রেখেছে। এদিন দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে চলমান সঙ্ঘ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিশাল ১৯০ রান করে। দলের পক্ষে লক্ষ্মণ পাল ৪৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯,তন্ময় ঘোষ ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, নবজ্যোতি দেবনাথ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং জয়দেব দেব ৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। মৌচাকের পক্ষে সৌরদীপ দেববর্মা (‌২/‌৪৭) সফল বোলার।জবাবে খেলতে নেমে চলামনের বোলারদের আটোসাটো বোলিংয়ে ১৩০ রানে গুটিয়ে যায় মৌচাক ক্লাব। দলের পক্ষে ধনবীর সিং ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌২৯,দেবাংশু দত্ত ২১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮,অভিরাজ বিশ্বাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীতম দাস ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। চলমান সঙ্ঘের পক্ষে অর্কজিৎ পাল (‌২/‌৬), কৃষ্ণধন নম:‌ (‌২/‌১৮), দেবোত্তম ঘোষ (‌২/‌২২) এবং দলনায়ক লক্ষ্মণ পাল (‌২/‌৪২)‌‌‌‌ সফল বোলার। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top