বহরমপুর, ১৪ এপ্রিল (হি.স.) : শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। এদিন দুপুরে মুর্শিদাবাদের কান্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কৌশিক ঘোষকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা শুরু করছেন সিবিআই অফিসাররা। নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল বড়ঞার তৃণমূল বিধায়কের। অডিও ক্লিপে তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে শোনা গিয়েছিল। এক ব্যক্তিকে চাকরি না দিতে পারায় ৫ লক্ষ টাকা ফেরত দেবেন বলে সেই অডিও ক্লিপে জানিয়েছিলেন তিনি। তারপর জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৌশিক ঘোষকে গ্রেফতার করে সিবিআই।
অভিযোগ, কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে চাকরি বিক্রির দালালি শুরু করেছিলেন ওই যুবক। যদিও কৌশিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অস্বীকার করেন জীবনকৃষ্ণবাবু।

