News Flash

Image

গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির সমাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির সমাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রাই প্ৰমুখ বহুজন।

প্ল্যাটিনাম জুবিলির সমাপণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেছেন গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা। তাঁর ভাষণে দেশের বিচার ব্যবস্থার উন্নতির জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু, অসমের মুখ্যমন্ত্রী ড. শৰ্মা এবং অরুণাচলের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বিচার ব্যবস্থার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে একটি স্মরণিকাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সহ অন্য বিশিষ্টজনরা। এছাড়া ‘আসাম কপ’ নামে রাজ্য পুলিশের একটি মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশনও চালু করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে যানবাহনের নিবন্ধন শনাক্ত করা যাবে। তাছাড়া যে কোনও এফআইআরও এর মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top