News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা রাজ্যপাল মুখ্যমন্ত্ৰীর
Image

গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা রাজ্যপাল মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা প্রমুখ বহুজন।

আজ শুক্রবার সকাল প্রায় ১১:৪৫ মিনিটে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে নিয়ে অবতরণ করে বিশেষ বিমান। আজ রাজ্য প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে এক দিবসীয় সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দর চত্বরে তাঁকে বিহুনৃত্যের মাধ্যমে স্বাগত জানান হাজারো জনতা।

বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আইআইটি গুয়াহাটির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি চাংসারিতে নবনিৰ্মিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ যান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁর যাত্রাপথে রাস্তাজুড়ে হাজার হাজার জনতা তাঁকে হাত নাড়িয়ে, ফুল ছড়িয়ে স্বাগত জানান।

আজ গরু বিহুর দিন অসমের চাংসারিতে এইমস-গুয়াহাটির উদ্বোধন করেছেন তিনি। এছাড়া ভার্চুয়ালি উদ্বোধন করেছেন নলবাড়ি, কোকরাঝাড় এবং নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালের। চাংসারি থেকে গিয়েছেন পাঞ্জাবাড়িতে অবস্থিত শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে গৌহাটি হাইকোর্টের হীরক জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এর পর প্রধানমন্ত্রী সন্ধ্যায় সরুসজাই স্টেডিয়ামে যাবেন। উপভোগ করবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসকারী সমবেত বিহুনৃত্যের অনুষ্ঠান।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top