News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যে এলেন অমিত শাহ, অন্ডাল হয়ে বীরভূমে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

রাজ্যে এলেন অমিত শাহ, অন্ডাল হয়ে বীরভূমে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আসানসোল, ১৪ এপ্রিল (হি.স.): আজ দুপুরে বীরভূমের সিউড়িতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই সফার জন্য রাজ্যে এলেন অমিত শাহ । সেখানে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের নেতারা । তারপর দুর্গাপুর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে সরাসরি উড়ে গেলেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন তিনি। এরপরই শুরু হবে সিউড়িতে তাঁর জনসভা।

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নববর্ষের প্রাক্কালে রাজনৈতিক সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শক্রবার অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা রয়েছে তাঁর। শাহি সফর ঘিরে উত্তেজনা বীরভূমে। এদিন নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা পর শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছোল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র বিশেষ বিমান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সহ আরও অনেকে। তারা প্রত্যেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। দেওয়া হয় পুস্পস্তবক ও পদ্মফুল। এরপর অন্ডাল বিমানবন্দর থেকে বিশেষ চপারে বীরভূমের সিউরির উদ্দেশে রওনা দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রীর চপার নামার জন্য সেখানে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বীরভূমের জেলা নেতৃত্ব তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। হেলিপ্যাড থেকে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে পৌঁছান সিউড়ি সার্কিট হাউসে।

তার আগে বি আর আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করার কথা তাঁর। সিউড়ি সার্কিট হাউসে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। এর মাঝে তিনি দলের সেকেন্ড ইন কমান্ড হিসাবে বীরভূম ও দুই বর্ধমান জেলার দলের নেতাদের সঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। দুপুর আড়াইটার পরে সার্কিট হাউস থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় বক্তব্য রাখতে যাবেন। বিকেলে তিনি আবার সিউড়ি থেকে অন্ডাল বিমানবন্দরে ফিরে আসবেন। সেখানে থেকে তিনি বিএসএফের বিশেষ বিমানে কলকাতা যাবেন। অমিত শা’র এই সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সিআইএসএফের পাশাপাশি মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের বিশাল বাহিনী।

Releated Posts

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

বঙ্গ ভোট: তৃণমূল সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে বিজেপির নালিশ

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 5, 2026

দিল্লিতে সরকারি ওষুধ পাচার চক্র ভাঙল পুলিশ, ৭০ লক্ষ টাকার স্টক উদ্ধার, গ্রেফতার ৫

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস) : দিল্লি পুলিশ-এর ক্রাইম ব্রাঞ্চ একটি বড়সড় অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত বিনামূল্যের…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top