News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ জানাল সুরাটের আদালত
Image

রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ জানাল সুরাটের আদালত


সুরাট (গুজরাট), ১৩ এপ্রিল(হি.স.): ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধীর ৷ সেই রায়ের বিরুদ্ধে সুরাটের সেশন কোর্টে আবেদন করেন তিনি ৷ বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী ২০ এপ্রিল এই নিয়ে নির্দেশ দেওয়া হবে ৷ ফলে রাহুলের কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হল কি না, তা জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতেই হবে ৷

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী পদবি বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ তাঁর বিরুদ্ধে গুজরাটের সুরাট আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী ৷ সেই মামলায় আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় আদালত৷
দু’বছরের কারাদণ্ড হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে বাতিল হয়ে যায় রাহুল গান্ধীর সাংসদ পদ ৷ তাঁকে সাংসদ হিসেবে পাওয়া সরকারি বাংলোও ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে সাম্প্রতিক সময়ে ৷ কংগ্রেসের দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে ৷ অন্যদিকে রাহুল গান্ধীর দাবি, তিনি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে ৷ আর বিজেপি বলছে, যা হয়েছে, আইন মেনেই হয়েছে ৷

রাহুল গান্ধীকে শাস্তি দেওয়ার পরও একমাসের জন্য জামিন দিয়েছিল আদালত, যাতে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারেন এই রায়ের বিরুদ্ধে ৷ সেই মতো সুরাতের সেশন কোর্টের দ্বারস্থ হন রাহুল ৷ বৃহস্পতিবার মামলার শুনানি হয়৷ সেখানেই আদালত জানিয়ে দেয় যে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ দেওয়া হবে ৷

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top