News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেট : কার্যত ফাইনালে
Image

গার্লস ক্রিকেট : কার্যত ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।।

পশ্চিম জেলায় গার্লস ক্রিকেটে সেরা কোন্ স্কুল দল, তা নির্ধারণ হচ্ছে আগামীকাল। আসরের কার্যত ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে প্রণবানন্দ বিদ্যামন্দির এবং বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে হবে আজ দুপুরে ম্যাচটি। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফাইনালে ফেভারিট হিসাবেই মাঠে নামবে রাণু দাসের প্রণবানন্দ বিদ্যামন্দির। দলকে কার্যত একাই টেনে নিয়ে যাচ্ছে নতুন তারকা হিসাবে আত্মপ্রকাশ করা অভিজ্ঞা বর্ধন। শেষ ম্যাচে শতরান করে নিজের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে ওই ক্রিকেটারটি। এছাড়া রয়েছে ওর বড় বোন অভিধা বর্ধন। ওই দুজন জুটি বেধে নিতে পারলে সমস্যায় পড়তে হবে বিদ্যাসাগর বিদ্যালয়কে। তবে বিদ্যাসাগরের বালিকারাও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। কোচ সুজন সরকার তাঁর ক্রিকেটারদের তাঁতিয়ে রেখেছে। বিপক্ষ দলের দুই সেরা ব্যাটসম্যানকে আটকানোর ছকও কষে নিয়েছেন। আর তা দলীয় ক্রিকেটারদের বোঝাতে ভুল করেননি। ফলে লড়াই যে জমবে তা বলাবাহুল্য। এদিকে, আগামীকাল সকালে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির এবং আসাম রাইফেলস স্কুল। সকাল সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।‌ উল্লেখ্য, নিয়ম রক্ষার আরও একটি ম্যাচ রয়েছে, তা হবে ১৭ এপ্রিল বড়দোয়ালি ও ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের মধ্যে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top