News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভেঙে পড়ল বাড়ির ছাদ, আহত কমপক্ষে ৩০ জন মহিলা
Image

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভেঙে পড়ল বাড়ির ছাদ, আহত কমপক্ষে ৩০ জন মহিলা

জম্মু, ১৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার খানেতার গ্রামে। আহতদের উদ্ধার করে পুঞ্চ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পুঞ্চ জেলার খানেতার গ্রামে জাকির হোসেন শাহের বাড়ির ছাদ ভেঙে পড়ে। ওই পরিবারের একজনের মৃত্যুতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন শোক জানানোর জন্য। সেই সময় আচমকাই বাড়ির ছাদ ভেঙে পড়ে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন মহিলা।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top