News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়জলা এলাকায় বিভিন্ন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
Image

বড়জলা এলাকায় বিভিন্ন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷  বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে রক্তদানের তৎপরতা দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচন চলাকালে রাজ্যে রক্তদানের প্রবণতা কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের বারোটি সরকারি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা দেখা দেয়৷৷ রক্তের সংকট দেখা দেওয়ায় সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছিল৷ বিষয়টি নজরে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যাতে সংকটাপন্ন মানুষের সেবায় আত্মনিয়োগের লক্ষ্যে প্রতিটি ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্যরা রক্তদানে এগিয়ে আসেন৷ সেই আহবানে সাড়া দিয়ে ব্যাপক সংখ্যায় মানুষ রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছেন৷৷ গত কিছুদিন ধরে যেভাবে রক্তদান শিবির সংঘটিত হচ্ছে তাতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের শূন্যতা অনেকটাই পূরণ হয়ে গেছে৷রাজধানীর নতুন নগর দীঘালিয়া বিদ্যুৎসাহী সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির৷ এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহি সংঘের পদাধিকারিরা৷ এইদিনের শিবিরে বিদ্যুৎসাহি সংঘের সদস্য সদস্যারা উৎসাহের সাথে রক্তদান করেন৷ এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস বলেন রক্তের সঙ্কট দেখা দেওয়ার পর মুখ্যমন্ত্রী রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র রাজ্য জুড়ে রক্তদান শিবির চলছে৷ অনুরুপ ভাবে বড়জলা বিধানসভা এলাকায়ও শিবিরের আয়োজন করা হচ্ছে৷ বড়জলা বিধানসভা এলাকায় ৫৪ টি ক্লাব রয়েছে৷ চেষ্টা চলছে প্রতিটি ক্লাব যেন রক্তদান শিবিরের আয়োজন করে৷ প্রতিটি শিবিরে ২৫ থেকে ৩০ জন রক্তদাতা রক্তদান করছে৷ বাকি রক্তদাতাদের নাম নথিভুক্ত করে রাখা হচ্ছে প্রতিটি ক্লাবে৷ পরবর্তী সময় হাসপাতালে রক্তের প্রয়োজন হলে এই রক্তদাতারা হাসপাতালে গিয়ে রক্তদান করবে৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top