News Flash

  • Home
  • দেশ
  • আন্দোলন তোলার জন্য কুড়মিদের শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ
Image

আন্দোলন তোলার জন্য কুড়মিদের শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ

রায়গঞ্জ, ৯ এপ্রিল(হি.স.) : পাঁচ দিন ভোগান্তির পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন কুড়মিরা। নবান্নের চিঠি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। আন্দোলন তোলার জন্য কুড়মিদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার বিজেপি নেতা বলেন, “তাঁরা বুঝেছেন মানুষের কষ্ট হচ্ছে। ওরা বসুন। লেখাপড়া করুন। প্রতিনিধি দল গিয়ে সরকারের সঙ্গে দেখা করুন। গায়ের জোর দেখিয়ে, রাস্তা বন্ধ করলে সকলেরই ক্ষতি। এই রাজ্যে তৃণমূল সরকার রয়েছে। তার রাজত্বেই যত গন্ডগোল। সরকার কোনও কথাই বলে না কারোর সঙ্গে। গোর্খা-রাজবংশী-মতুয়ারা বছরের পর বছর ধরনা দিল ওদের সঙ্গে কোনও আলোচনা করল না। এখন কুড়মিরা আন্দোলন করছেন। এমনকী ডিএ-র জন্য আন্দোলন হচ্ছে। তাদের সঙ্গেও কথা বলছে না। আসলে এই সরকার ভয় পায়।”

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খণ্ড ও ওডিশা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে ‘ঘাঘর ঘেরা’ নামে, লাগাতার আন্দোলন কর্মসূচির নেওয়া হয়। এর আগেও কুড়মিদের তালিকাভুক্ত করার জন্য বিভিন্ন দাবিতে পুজোর আগে খড়্গপুরের খেমাশুলিতে কেন্দ্র সরকারের অধীনে থাকা রেলপথ আর জাতীয় সড়ক টানা পাঁচ দিন ধরে অবরোধ করেছিলেন। বিশাল প্রভাব পড়েছিল গোটা রাজ্যে।

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top