News Flash

  • Home
  • দেশ
  • “ইডি-সিবিআই দিয়ে সরকার চলছে“, সভায় কেন্দ্রকে তোপ অভিষেকের
Image

“ইডি-সিবিআই দিয়ে সরকার চলছে“, সভায় কেন্দ্রকে তোপ অভিষেকের

আলিপুরদুয়ার, ৮ এপ্রিল (হি. স.) : কথায় কথায় ইডি-সিবিআই দেখানো হয়। ইডি-সিবিআই দিয়ে সরকার চলছে। শনিবার এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “তৃণমূল চোরদের আগলে রাখে না। দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকান। বিরোধিতা করব না। কিন্তু বাংলায় মুখ থুে পড়েছে বিজেপি। বাংলা ধাক্কা খেয়েছে বলে বকেটে আটকে রেখেছে। রাস্তা থেকে পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বাংলার উন্ননয়নে কী করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বাংলার টাকা আটকে রেখেছেন। বিজেপি-কে এর জবাব দিতে হবে।”

নাম না করে এ দিন শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক। বলেন, “খাইয়ে, পরিয়ে, লালন করে যাকে করলাম, সে আর মানুষ নয়। কালসাপ। সুযোগ পেয়ে আপনাকেই ছোবল মারছে। এদের যোগ্য দেবেন কিনা? এমন কোনও দল দেখেছেন, যে দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিরোধী দলনেতারা চিঠি লিখে কেন্দ্রকে বলছেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখুন। সারা ভারতে এমন নেতা খুঁজে পাবেন না।”

অভিষেক বলেন, “বাংলার বিরোধী দলনেতা রাজ্যের মানুষের অধিকারের টাকা বন্ধ করে দিতে বলছেন। মানুষের অধিকারের টাকা কখন বন্ধ করেন? যখন মানুষকে দুর্বল ভাবা হয়। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এক কোটি সই আমাকে দিন। দিল্লি থেকে বকেয়া টাকা ছিনিয়ে আনব আমি।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top