News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এয়ারপোর্ট গেট সংলগ্ণ এলাকায় গাড়ি আটক করে ১ লক্ষ ৪০ হাজার টাকার সামগ্রী লুট
Image

এয়ারপোর্ট গেট সংলগ্ণ এলাকায় গাড়ি আটক করে ১ লক্ষ ৪০ হাজার টাকার সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের এয়ারপোর্টে সংলগ্ণ এলাকায় একটি গাড়ি আটক করে লক্ষাধিক টাকার সামগ্রী লুটপাট করে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পারেনি৷ তবে ঘটনায় জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়,
এয়ারপোর্ট থানাধীন পুরান বিমানবন্দর গেটের সামনে একটি চলতি  গাড়িকে  আটক করে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার বেবী ফুড ছিনতাই করে গাড়ি সহ দুষৃকতীরা৷পড়ে মাল গুলি নিয়ে পালিয়ে যায় এবং গাড়িটি একটি নির্জন জায়গায় ফেলে যায়৷পরবর্তী সময় তারা এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন এবং থানা সাহায্যে উদ্ধার হয় গাড়িটি কিন্তু মাল উদ্ধার করা যায়নি৷এই দুষৃকতী দলের হেড হল  সন্তোষ দাস  ,পিতা পুলিন দাস৷ বাড়ি উষাবাজার বৈশ্য পাড়া এবং তার সঙ্গে আরও ৪/৫ জন ছিল বলে অভিযোগ গাড়ির চালকের৷এই ঘটনার বিস্তারিত জানান ঘটনার সময় গাড়িতে থাকা বিশাল দেবনাথ নামে এক যুবক৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top