News Flash

  • Home
  • খেলা
  • কুমারঘাটে রাজ্য ভলিবলের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী আজ
Image

কুমারঘাটে রাজ্য ভলিবলের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। কুমারঘাটে দিবারাত্রির ভলিবল টুর্নামেন্ট বেশ জমজমার পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের অন্তিম দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। রয়েছে বিশেষ সমাপ্তি অনুষ্ঠানও। কুমারঘাটের পূর্ত দপ্তরের গ্রাউন্ডে আয়োজিত ৪৪ তম পুরুষ এবং ৩৫ তম মহিলা রাজ্য স্তরীয় কৃষ্ণ চন্দ্র সাহা স্মৃতি ভলিবল চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় দিনে আজ বেশ কটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম বেলায় পুরুষ বিভাগের খেলায় খোয়াই ২৫-১৯, ২৮-২৬, ২৪-২৬ ও ২৫-২৩ অর্থাৎ ৩-১ সেটে পশ্চিম জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। অপর খেলায় ঊনকোটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ২৫-২৩, ২৬-২৪, ২২-২৫, ২০-২৫ এবং ১৫-১২ পয়েন্টে অর্থাৎ ৩-২ সেটে দক্ষিণ জেলা দলকে পরাজিত করেছে শেষ চারে প্রবেশ করে। অপর খেলায় ধলাই একপ্রকার সহজেই ২৫-২২, ২৫-২০ ও ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ৩-০ সেটে উত্তর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সন্ধ্যায় কৃত্রিম আলোয় পুরুষ ও মহিলা উভয় বিভাগের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনালে মহিলা বিভাগে খোয়াই খেলছে দক্ষিণ জেলা দলের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে পশ্চিম জেলা দল খেলছে ঊনকোটি জেলার বিরুদ্ধে। পুরুষ বিভাগে প্রথম সেমিফাইনালে খোয়াই ও ধলাই এবং দ্বিতীয় সেমিফাইনালে এডিসি এবং ঊনকোটি পরস্পরের মুখোমুখি হচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত  সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াই চলছে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় হবে ফাইনাল ম্যাচ। এরপর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top