News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের
Image

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে জয় অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের

সংহতি-‌১০২/‌৬

স্ফুলিঙ্গ-‌১০৩/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে চলেছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রতিপক্ষ কোনও দলই বেকায়দায় ফেলতে পারছে না দীপক ভাটনগরের দলকে। মরশুমের একমাত্র দল হিসাবে এখনও অপরাজিত রয়েছে। শনিবার দুপুরে এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ৭ উইকেটে পরাজিত করে সংহতি ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সংহতি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে অভিজিৎ দে ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪০,সঞ্জয় মজুমদার ১২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে সানি সিং (‌২/‌১৩) এবং চিরঞ্জীৎ পাল (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ১২.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শ্রীদাম পাল ২০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, জয়দীপ বনিক ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং বিক্রম কুমার দাস ১৬ বল খেলে  ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। সংহতির পক্ষে অভিজিৎ‌‌ দে (‌২/‌২১) সফল বোলার।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top