News Flash

  • Home
  • খেলা
  • সমীরন স্মৃতি টি-২০ ক্রিকেটে প্রথম জয়ের চলমান সংঘের
Image

সমীরন স্মৃতি টি-২০ ক্রিকেটে প্রথম জয়ের চলমান সংঘের

চলমান-‌ ১৬০/‌৯

ইউ বি এস টি-‌৬০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। সহজেই জয় পেলো কোনাবনের বেশীরভাগ ক্রিকেটারদের নিয়ে গড়া চলমান সঙ্ঘ। পরাজিত করলো ইউ বি এস টি কে। সমীরণ চক্রবর্তী স্মৃটি টি-‌২০ ক্রিকেটে। শনিবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে চলমান সঙ্ঘ ১০০ রানে পরাজিত করে ইউ বি এস টি কে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চলমান সঙ্ঘ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে। দলের পক্ষে দলনায়ক লক্ষ্মণ পাল ২২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, ওপেনার তন্ময় দাস ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২,কৃষ্ণধন নম:‌ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং আরমান হুসেন ১৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। ইউ বি এস টি-‌র পক্ষে কৃষ্ণ কমল আচার্য (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে কৃষ্ণধন নম:‌ (‌৪/‌৮) ভেলকির সামনে মাথা তুলে দাড়াতে পারেননি ইউ বি এস টি-‌র ব্যাটসম্যান-‌রা। দল ১৪.‌৫ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে প্রণব দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ১৩ এবং মনোজিৎ দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমানের পক্ষে কৃষ্ণধড় ছাড়া জয়দেব দেব (‌২/‌১২) এবং রাজীব সাহা (‌২/‌১৪) সফল বোলার। ‌‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top