News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-টোয়েন্টিতে হার্ভেকে হারিয়ে জয়ে ফিরলো বি.সি.সি
Image

ঘরোয়া টি-টোয়েন্টিতে হার্ভেকে হারিয়ে জয়ে ফিরলো বি.সি.সি

বি সি সি-‌১৬৪/‌৫

হার্ভে-‌১০১/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।দ্বিতীয় জয় পেলো বি সি সি। শনিবার ব্যাটে বলে দাপট দেখিয়ে হার্ভের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো দীপক ভাটনাগরের ছেলেরা। জয় পেলো ৬৩ রানে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি সি সি ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন রিযাজ উদ্দিন এবং সাগর শর্মা। দুজনই অর্ধশতরান করে দলকে এগিয়ে নিয়ে যান। সাগর ৪৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ (‌অপ:‌), রিয়াজ ৪০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৫৬,আনন্দ ভৌমিক ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অরিজিৎ দেবনাথ ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। হার্ভের পক্ষে আকাশ কুমার সিং (‌৩/‌৩২) এবং তথাগত চক্রবর্তী (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে আনন্দ ভৌমিকের (‌৪/‌২৫) দুরন্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে মাত্র ১০১ রান করতে সক্ষম হয় হার্ভে। দলের পক্ষে অর্কজিৎ দাস ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ‌‌২৬,বিজয় বিশ্বাস ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং আকাশ কুমার সিং ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। বি সি সি-‌র পক্ষে আনন্দ ছাড়া কমল দাস (‌২/‌২২) সফল বোলার। ‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top