News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু শান্তিরবাজার, সোনামুড়ার
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু শান্তিরবাজার, সোনামুড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।জয় দিয়ে রাজ্য আসর শুরু করলো সোনামুড়া মহকুমা। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া মহকুমা ৬ উইকেটে পরাজিত করে বিলোনিয়া মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শনিবার সকালে আসরের উদ্বোধনী দিনে বিলোনিয়া মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মাত্র ৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অদ্রিত মজুমদার ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং তপন ঘোষ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত কাতে পায় ২২ রান। সোনামুড়ার পক্ষে মহ:‌ জুয়েল হুসেন, সাগর দাস, তনবীর সোহেল, রাইহান আহমেদ এবং আবু বক্কর চৌধুরি দুটি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে সোনামুড়া ২৪.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাইহান আহমেদ ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া আবু বক্কর চৌধুরি ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। বিলোনিয়ার পক্ষে কৌশিক নম:‌ (‌২/‌১৬) সফল বোলার।‌‌ এদিকে বাইখোড়া মাঠে অপর ম্যাচে দাপটের সঙ্গে খেলে শান্তিরবাজার মহকুমা ৬ উইকেটে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম ১৪৭ রান করে। দলের পক্ষে সুরজ দাস ৪৫ এবং জয়দেব মালাকার ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৩ রান। শান্তিরবাজারের আয়ুষ দেবনাথ, দীপায়ন রায় এবং সৌরভ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে ৭৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শান্তিরবাজার মহকুমা। দলের পক্ষে শায়ন নম:‌ ৬২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে এবং নীহার রিয়াং ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে অমন দেবনাথ করে ২৯ রান।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top