News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশ থেকে জাল মুদ্রা পাচার, অভিযোগ দিলীপের
Image

বাংলাদেশ থেকে জাল মুদ্রা পাচার, অভিযোগ দিলীপের

কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে জাল মুদ্রা পাচার নিয়ে টুইটে অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এ ব্যাপারে তৃণমূলের যোগসাজসের উল্লেখও তিনি করেছেন।

শনিবার দিলীপবাবু টুইটারে লেখেন, “দেখুন কিভাবে বাংলাদেশ থেকে জাল মুদ্রা পাচার হয়। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের কাছে সীমান্ত দিয়ে এই ব্যবসা চলছে। ভারত সরকারের উদ্যোগ সত্ত্বেও, মমতা সরকার সীমানা সুরক্ষিত করতে আগ্রহী নয়। কারণ অনেক তৃণমূল নেতা এই অবৈধ উপায়ে উপার্জন করেন।”

এর সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত একটি খবর ও সংশ্লিষ্ট মানচিত্র যুক্ত করেছেন তিনি। খবরে লেখা, “উৎস: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জাল-বিস্তার: শিবগঞ্জ থেকে কাঁটাতার পেরিয়ে মালদহের দৌলতপুর, শব্দলপুর, পারদেওনাপুর, চরি অনন্তপুরের মতো সীমান্ত। সীমান্তগুলি থেকে ৩০ কিংবা ৩৫ কিলোমিটার দূরত্বে মুর্শিদাবাদের ফরাক্কা কিংবা মালদহ টাউন স্টেশন। সে পথও ব্যবহার হয়। এ ছাড়া, মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ককে কাজে লাগিয়েও চলে পাচার চক্র।”

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top