News Flash

  • Home
  • প্রধান খবর
  • টানা ২৬ ঘন্টা পর কুমারগঞ্জে উঠল অবরোধ, প্রশাসনিক আশ্বাস মিলল বেহাল রাজ্য সড়ক নির্মানে
Image

টানা ২৬ ঘন্টা পর কুমারগঞ্জে উঠল অবরোধ, প্রশাসনিক আশ্বাস মিলল বেহাল রাজ্য সড়ক নির্মানে

কুমারগঞ্জ, ৭ এপ্রিল (হি. স.) : বেহাল রাস্তা অবিলম্বে নির্মাণের দাবিতে অনির্দিষ্টকাল পথ অবরোধে শামিল হয়েছিলেন এলাকার মানুষজন। টানা ২৬ ঘন্টা অবরোধের পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নিলেন স্থানীয় বাসিন্দারা।

আগামী ১১ এপ্রিল কুমারগঞ্জ ব্লক প্রশাসন ও অবরোধকারীদের সঙ্গে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বিডিও। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবারের বৈঠকে রাস্তা নির্মাণের বিষয়ে একটি সমাধান সূত্র বেরিয়ে আসবে। দীর্ঘকাল ধরেই বেহালদশা বালুরঘাট-ফকিরগঞ্জ ভায়া ডাঙ্গারহাট রাজ্য সড়কের। রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য। বেহাল সড়কে নিত্যদিন লেগেই রয়েছে দুর্ঘটনা। বেহাল এই রাজ্য সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও রাস্তা সংস্কার না হওয়ায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকাল পথ অবরোধে শামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুকুর এলাকায়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টানা ২৬ ঘন্টা বালুরঘাট-ফকিরগঞ্জ ভায়া ডাঙ্গারহাট সড়কে সাহাপুকুর এলাকায় পথ অবরোধের পর শুক্রবার দুপুর বারোটা নাগাদ অবরোধ স্থলে আসেন কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্যরা। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাস্তা নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। ঠিক হয়, আগামী ১১ এপ্রিল মঙ্গলবার কুমারগঞ্জ ব্লক অফিসে বিডিওর চেম্বারে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুলুন্টাপাড়ার বাসিন্দাদের নিয়ে এই রাস্তা নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করা হচ্ছে সেই আলোচনায় দীর্ঘদিনের রাস্তা নির্মাণের দাবির একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top