News Flash

Image

ডিমা হাসাও জেলায় শুরু স্বাস্থ্য সেবা উৎসব

হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : সমগ্র রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে ডিমা হাসাও জেলায় শুরু হয়েছে স্বাস্থ্য সেবা উৎসব। শিক্ষা ক্ষেত্রে গুণোৎসবের ধাঁচে প্রথমবার রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শুরু হয়েছে স্বাস্থ্য সেবা উৎসব।

ডিমা হাসাও জেলায় হাফলং সিভিল হাসপাতাল উমরাংসো সরকারি স্বাস্থ্য কেন্দ্র, উমরাংসো সরকারি স্বাস্থ্য কেন্দ্র, লাংটিং মডেল হাসপাতাল সহ জেলার মোট ১৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার মান ও পরিকাঠামোগত দিক মূল্যায়ন করা হবে।

আজ হাফলং সিভিল হাসপাতাল ও উমরাংসো স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার মান যাচাই করে দেখেন ইভাল্যুয়েটররা। এদিন ইভাল্যুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ের পাঁচ জন চিকিৎসক ও জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. দুলেশ্বর গগৈ।

গুণোৎসবে যে ভাবে ইভাল্যুয়েটরা বিদ্যালয়গুলিতে শিক্ষার মান যাচাইয়ে মাধ্যমে গ্রেড প্রদান করা হয়, ঠিক হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবার মান পরিকাঠামোগত দিক যাচাই করা হয়। তাছাড়া রোগী ও বাইরের অন্যান্যদের মতামত নিয়ে মূল্যায়ন করে এর ভিত্তিতেই গ্রেড প্রদান করবেন ইভাল্যুয়েটরা।

এদিকে গুণোৎসবের ধাঁচে শুরু হওয়া স্বাস্থ্য সেবা উৎসবে স্বাস্থ্য পরিষেবার মূল্যায়নের জন্য ইভাল্যুয়েটর হিসেবে ডিমা হাসাও জেলার বিভিন্ন সরকারি বিভাগের ছয় জন আধিকারিক নিয়োগ করার পাশাপাশি ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ের পাঁচ জন চিকিৎসক, এসিএস ও আইএএস আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। ৬ এপ্রিল থেকে প্রথমবারের মতো শুরু হওয়া স্বাস্থ্য সেবা উৎসব চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top