News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন মথা বিধায়কের
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন মথা বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫এপ্রিল৷৷  ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করলেন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা ও আইনজীবী অ্যান্টনি দেববর্মা৷ বুধবার এই মামলাটি ওঠে উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চে৷ আইনজীবী অ্যান্টনি দেববর্মা জানান তারা আদালতকে অবগত করেছেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করানো নিয়ে আগে দুইবার পি আই এল করা হয়েছিল৷ একই সঙ্গে আদালতকে জানানো হয় ২০২২ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করানোর যে  নির্দেশ দিয়েছিলেন তা কার্যকর করা হয়নি৷ এই ক্ষেত্রে আদালত অবমাননার মামলা দাখিল করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ অথচ ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোন নোটিফিকেশন জারি করা হয়নি৷ এই ক্ষেত্রে উচ্চ আদালতের প্রধান বিচারপতি বক্তব্য শোনার পর জানান গনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে৷ গত দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ভিলেজ নির্বাচন করানো যায়নি৷ আগামী ১৩ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন অ্যাডভোকেট জেনারেলকে৷  আইনজীবী অ্যান্টনি দেববর্মা আরো জানান ব্রু শরণার্থীদের নাম ইলেট্ররাল রোলে তোলার বিষয়টিও আদালতকে অবগত করা হয়েছে৷ একই সঙ্গে এডিসিতে এখনোও টাউন কমিটি গঠন করা হয়নি বলেও আদালতকে জানানো হয়৷ এই অবস্থায় আদালত তাদের পি এল আই গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে সময় দেন৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top