News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-সিবিআই-র অপব্যবহার নিয়ে বিরোধীদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Image

ইডি-সিবিআই-র অপব্যবহার নিয়ে বিরোধীদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে কংগ্রেস সহ ১৪ বিরোধী দলের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিরোধীদের দায়ের করা মামলা শুনতে রাজি হননি। বিচারপতিরা কঠোর ভাষায় বলেছেন, ‘রাজনৈতিক নেতাদের জন্য আলাদা নিয়ম তৈরি হতে পারে না।’ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ বিরোধীদের পক্ষে এক বড় ধাক্কা বলে মনে রাজনৈতিক মহলের ধারনা। আইনজীবীরা মনে করছেন, ‘শীর্ষ আদালতের এদিনের নির্দেশের পরে আরও সজাগ হবে ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।’

প্রসঙ্গত, গত ২৪ মার্চ কংগ্রেস-তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ দেশের প্রধান ১৪টি বিরোধী দল ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধে হস্তক্ষেপ চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিল। ওই মামলা শুনতে রাজি হয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন মামলার প্রথম দিনের শুনানিতে বিরোধী দলগুলির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘’সিবিআই এখনও পর্যন্ত ৮৮৫টি মামলার তদন্ত করেছে। তাতে মাত্র ২৩ জনের সাজা হয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পরে ইডি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মোট ১২১টি মামলা রুজু করেছেন। তার মধ্যে ৯৫ শতাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত।’

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top