News Flash

  • Home
  • দিনের খবর
  • হনুমান জয়ন্তীর শান্তি বজায়ে ফের আগাম সতর্কতা মমতার
Image

হনুমান জয়ন্তীর শান্তি বজায়ে ফের আগাম সতর্কতা মমতার

পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল (হি. স.) : “আমি প্রশাসন ও আমাদের ছেলেমেয়েদের বলছি ৬ তারিখ সতর্ক থাকবেন। আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু তা নিয়ে কোনও হিংসা যেন না হয়।”

এই ভাষাতেই বুধবার খেজুরির সভা থেকে হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে আগাম সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই হনুমান জয়ন্তী। তার আগে আরও একবার শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিঘার প্রেস ক্লাবের সূচনাতেও একথা বলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় বলেন, “রমজান মাস চলছে। নববর্ষ আসছে। আগামিকাল হনুমান জয়ন্তী। শান্তিতে ভাল করে সব কিছু পালন করুন। শান্তিতে পালন করলে কোনও অসুবিধা হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় সব ধর্ম, সব উৎসব সবাইকে সম্মান করি। সবার উৎসবে সবাই যেন মিলিত হতে পারি। সবার কাছে যেন শান্তির প্রার্থনা করতে পারি।”

প্রসঙ্গত, আগেই মুখ্যমন্ত্রী যেকোনও ধরনের অশান্তি রুখতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা দিয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা হাই কোর্টও হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে কড়া নির্দেশ জারি করেছে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২০২৯ লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ আইন কার্যকর করতে চায় সরকার: অর্জুন রাম মেঘওয়াল

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ‘নারী শক্তি বন্দন (সংশোধনী) বিল’ কার্যকর করতে সরকার আগ্রহী…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top