News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের রত্নাগিরিতে ধৃত কোঝিকোড়ে ট্রেনে আগুন মামলার অভিযুক্ত, তুলে দেওয়া হয়েছে কেরল পুলিশের হাতে
Image

মহারাষ্ট্রের রত্নাগিরিতে ধৃত কোঝিকোড়ে ট্রেনে আগুন মামলার অভিযুক্ত, তুলে দেওয়া হয়েছে কেরল পুলিশের হাতে

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): বিগত কয়েকদিনের লুকোচুরি শেষ, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কেরলের কোঝিকোড়ে ট্রেনে আগুন মামলার অভিযুক্ত। মহারাষ্ট্রের রত্নাগিরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ওই সন্দেহভাজনকে। ধৃতকে বুধবারই কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই অভিযুক্তের নাম-শাহরুখ সৈফি। মহারাষ্ট্র এটিএস জনিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা ও মহারাষ্ট্র এটিএস-এর যৌথ দল রত্নাগিরি থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যে ব্যক্তি জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাকে মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার জন্য মহারাষ্ট্র সরকার, তাঁদের পুলিশ, আরপিএফ ও এনআইএ-কে ধন্যবাদ জানাতে চাই আমি। উল্লেখ্য, গত রবিবার রাতে আলপ্পুঝা-কন্নুর এগ্‌জিকিউটিভ এক্সপ্রেস ট্রেনে এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে ডি১ কোচের মধ্যে যাত্রীদের মধ্যে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটির সময় রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কে কোচের এক যাত্রী অ্যালার্ম চেন টানার পর তিন জন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন বলে যাত্রীদের দাবি। অন্য যাত্রীরা নিজেদের বিপদের হাত থেকে বাঁচাতে ট্রেনের অন্য কোচে আশ্রয় নেন। ট্রেন থামানোর সঙ্গে সঙ্গে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার চার ঘণ্টা পর রেললাইন থেকে তিন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে এক শিশুও ছিল। সেই ঘটনার অভিযুক্তকে অবশেষে পাকড়াও করা হয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top