News Flash

  • Home
  • দেশ
  • ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনা দাবি উড়িয়ে জানাল ভারত
Image

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনা দাবি উড়িয়ে জানাল ভারত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলের চিনা নাম প্রকাশ করেছে বেজিং। অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন করে ওই এলাকাগুলিকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে তারা। এমন খবর প্রকাশ্যে আসতেই মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। চিনা দাবিও উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট বলেছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’

চিনের বেসামরিক বিষয়ক মন্ত্রক একটি তালিকা প্রকাশ করেছে। তাতে উত্তর-পূর্বের রাজ্যটির দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা,পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদীর ভৌগলিক অবস্থান অন্তর্ভুক্ত রয়েছে। ওই গোটা এলাকাকে জাংনান বা ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে উল্লেখ করেছে শি জিনপিংয়ের দেশ। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এটাকে অরুণাচলের ওপর চিনের দাবি জাহিরের নয়া প্রচেষ্টা বলেই মনে করছেন। চিনের রাষ্ট্র-চালিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সোমবার একটি রিপোর্টে বলেছে, এনিয়ে তৃতীয়বার অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চিন। এর আগে শি জিনপিংয়ের সরকারের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে ২০১৭ ও ২০২১ সালে যথাক্রমে ছয়টি ও ১৫টি স্থানের নাম বদলানো হয়েছিল। সেই সময় চিন বলেছিল, ভৌগলিক নাম পরিবর্তন তাদের সার্বভৌম অধিকার। যদিও ভারতের তরফে প্রতিবারই স্পষ্ট জানানো হয়েছে, অরুণাচল ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। চিনের নাম পরিবর্তনে সত্যিটা বদলে যায় না। এবারের ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বেশ কড়াভাবেই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট বলেছেন, ‘আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। চিন যে এই প্রথম এমন কোনও দাবি করল, তা নয়। আমরা তাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বাস্তবতার পরিবর্তন হবে না।’

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top