News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পোলস্টারকে হারিয়ে জয় অব্যাহত জেসিসি-র
Image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পোলস্টারকে হারিয়ে জয় অব্যাহত জেসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।। জয়ের ধারা অব্যাহত জেসিসি-র। দুই ম্যাচের শেষে সম সংখ্যক পয়েন্ট নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডসের সমপর্যায়ে থাকলেও পয়েন্ট তালিকায় রান রেটের হিসেবে জেসিসি দ্বিতীয় শীর্ষে রয়েছে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে ডিএলএস মেথডে জে সি সি ২৫ রানের ব্যবধানে পোলস্টারকে পরাজিত করেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে ডিএলএস মেথডে শেষ পর্যন্ত জেসিসিকে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বেলা সোয়া একটা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনিরুদ্ধ সাহার দুর্দান্ত ৬০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অনিরুদ্ধ ৪১ বল খেলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান সংগ্রহ করে দলের জন্য বড় স্কোর গড়ার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, অভয় দ্বিবেদী ৩৭ রান পেয়েছে। পোলস্টারের দ্বৈপায়ন ভট্টাচার্য ও অমরেশ দাস তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ৮.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে টার্গেট ৬৩ রান ধরে ডিএলএস পদ্ধতিতে জিসিসি-কে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। পোলস্টারের অমরেশ দাস ২১ রানে অপরাজিত ছিল। জেসিসি-র প্রিন্স মৌর্য নয় রানে তিনটি উইকেট পেয়েছিল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top